​দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের (বা সকালের) মধ্যে তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।​গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।​আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৪ জুলাই) সকাল ৯টার মধ্যে দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। ​এসব এলাকার নদীবন্দরসমূহকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।