এ যেন ভাগ্যের এক অদ্ভুত খেলা! নয় বছর বয়সে যার বিয়েতে অতিথি হিসেবে গিয়েছিলেন, ১৫ বছর পর তাকেই বিয়ে করলেন তরুণী। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা।
ইন্দোনেশিয়ার বাংকা দ্বীপের বাসিন্দা ২৪ বছর বয়সী রেনাতা ফাধিয়া। তার স্বামীর বয়স ৬২ বছর। অর্থাৎ স্বামীর চেয়ে তিনি ৩৮ বছরের ছোট। সম্প্রতি তিনি জানতে পেরেছেন, ১৫ বছর আগে যখন তার বয়স মাত্র নয় বছর ছিল, তখন তিনি এই বরেরই আগের একটি বিয়েতে অতিথি হয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন
ডেটিংয়ে গিয়েছিলেন ৪ বছর আগে, হঠাৎ অনলাইনে সেই অন্তরঙ্গ ভিডিও!
রেনাতা ফাধিয়া তার এই অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে শেয়ার করেছেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং এরই মধ্যে তা ৭১ লাখেরও বেশি মানুষ দেখেছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে ২০০৯ সালের একটি গ্রুপ ছবি দেখান রেনাতা। সেটি ছিল তার স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি। সেখানে দেখা যায়, নয় বছরের ছোট্ট রেনাতা তার বর্তমান স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন।
পরে আরেকটি ভিডিওতে রেনাতা পুরো বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, তারা আসলে দূর সম্পর্কের আত্মীয়। তার স্বামী হলেন তার খালার ভাগনে। সেই সূত্রে আত্মীয়ের বিয়েতে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন
যৌন মিলনে ক্রমাগত অস্বীকৃতি ‘নিষ্ঠুরতা’, হতে পারে বিয়ে বিচ্ছেদের কারণ
মাঝের সময়টাতে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তবে ২০১৯ সালে দীর্ঘ এক দশক পর তাদের আবার দেখা হয়। ২০২০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার পরের বছরই তাদের কোলজুড়ে আসে এক সন্তান। ২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম দেখার সময় পুরোনো সেই ছবি দেখে চমকে ওঠেন রেনাতা।

স্বামী-সন্তানের সঙ্গে রেনাতা/ ছবি: ইনস্টাগ্রাম@রেনাতা
রেনাতা জানান, ২০১১ সালেই তার স্বামী ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তাই তাদের সংসার ভাঙার পেছনে রেনাতার কোনো ভূমিকা ছিল না। স্বামীর দ্বিতীয় পক্ষে কোনো সন্তান ছিল না এবং প্রথম পক্ষে একটি সন্তান রয়েছে।
আরও পড়ুন
গায়ে ছিল একই ট্যাটু, ছিলেন সহকর্মী- তবু জানতেন না তারা বোন
তাদের এই বিশাল বয়সের ব্যবধান নিয়ে নেটদুনিয়ায় নানা আলোচনা-সমালোচনা চলছে। একজন মন্তব্য করেছেন, ‘দেখলেন তো? টাকা থাকলে ৩৮ বছরের ব্যবধানও কোনো ব্যাপার না।’ অন্য একজন লিখেছেন, ‘আমি ঠিক বুঝলাম না, তবে আশা করি এবার যেন তাদের ডিভোর্স না হয়।’
তবে অনেকে এই দম্পতিকে শুভকামনাও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘শৈশবে দেখা, বড় হয়ে পুনর্মিলন—একেক ভাগ্য বলে।’ শত আলোচনার মাঝেও রেনাতা জানান, বয়সের ব্যবধান থাকলেও তারা একে অপরের জন্য বেশ মানানসই এবং বর্তমানে সুখে শান্তিতে সংসার করছেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/








