বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
তুরস্কে ফুরিয়ে যাচ্ছে ভূগর্ভস্থ পানি, বাড়ছে রহস্যময় সিঙ্কহোল
দীর্ঘস্থায়ী খরা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং অপরিকল্পিত কৃষিকাজের কারণে তুরস্কের মধ্যাঞ্চলীয় কোনিয়া অঞ্চলে দ্রুত বাড়ছে বিশাল আকৃতির ভূমিধস বা সিঙ্কহোলের সংখ্যা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
খামেনির প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব এবং ইরানসহ গোটা অঞ্চলে তার গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।
ডেঙ্গু মোকাবিলায় সতর্ক পশ্চিমবঙ্গ, সরকারের প্রস্তুতি তুঙ্গে
পশ্চিমবঙ্গে বর্ষা এখনো সেভাবে শুরু হয়নি। তবে তার আগেই সতর্ক রাজ্যের নতুন সরকার। ডেঙ্গু নজরদারিতে যাতে কোনো কমতি না থাকে, সেদিকে বিশেষ জোর দিয়েছে প্রশাসন।
ডিম বাদ দিয়ে নিরামিষ মেনু চালুর সিদ্ধান্তে বিতর্ক, দায়িত্বে ইসকন
পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের মধ্যাহ্নভোজের মেনু থেকে ডিম বাদ দিয়ে বিকল্প হিসেবে নিরামিষ চালুর সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। রাজ্যের নতুন সরকার পরীক্ষামূলকভাবে কলকাতা পৌরসভার অধীন স্কুলগুলোতে এই ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ইরাকেও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন খামেনি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছে। দেশব্যাপী ছয়দিনের আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে বলেছেন, ইরানের এই প্রয়াত নেতা ইরাকেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। তার জানাজায় ১ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
ফের ধাক্কা খেলেন মমতা, দল থেকে পদত্যাগ করলেন রাজ্য সভাপতি
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই দলীয় প্রধান মমতা ব্যানার্জীর জন্য আরও একটি বড় ধাক্কা এসেছে। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের শনিবার (৪ জুলাই) দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন।
ধারণার চেয়েও কমে যেতে পারে সোনার দাম, বলছে পূর্বাভাস
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ধারণার চেয়েও কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান তাদের নতুন পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়িয়ে দেয়, তবে সোনার দাম ধারণার চেয়েও কমে পারে।
খামেনির জানাজায় অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরুর দিকে পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার জানাজায় যোগ দিতে শতাধিক দেশের প্রতিনিধিসহ প্রায় দুই কোটি মানুষের তেহরানে সমবেত হওয়ার কথা রয়েছে।
ডেঙ্গু থেকে শিশুদের সুরক্ষায় ইউনিসেফের পরামর্শ
এশিয়াজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং এটি শিশুদের জন্য মারাত্মক হতে পারে। কিন্তু আশার কথা হচ্ছে, কিছু সহজ পদক্ষেপ গ্রহণ করে এর ঝুঁকি কমানো সম্ভব। মশার কামড় প্রতিরোধ করে, ডেঙ্গুর লক্ষণগুলো চিনে এবং কখন চিকিৎসকের সাহায্য নিতে হবে তা জেনে আপনি আপনার পরিবারকে আরও সুরক্ষিত রাখতে পারেন।
এমএসএম








