৯৫ বছর বয়সে বিশ্বের প্রবীণতম ওয়াটার স্কিয়ারের রেকর্ড করেছেন নিউজিল্যান্ডের ব্রায়ান মুরেই। তিনি এপ্রিলে অকল্যান্ডের লেক কিরিটায় ওয়াটার স্কিইং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করেছিলেন। এটি এক ধরনের ছোট মোটরযানের ওপর শরীরের নিয়ন্ত্রণ ধরে পানির ওপর দিয়ে দ্রুত চলা। সম্প্রতি এই জলক্রীড়ায় তিনি প্রবীণতম ব্যক্তি হিসাবে বিশ্বরেকর্ডস করেছেন। মুরেই ১৯৫৫ সাল থেকে ওয়াটার স্কিইং করেন। এর আগে তিনি বিভিন্ন প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। রেকর্ড গড়ার পর তিনি বলেন, এই প্রিয় খেলা বন্ধ করার ইচ্ছা নেই। ইউপিআই।