মশারা যদি ফেসবুক চালাত, আপনার সম্পর্কে কী স্ট্যাটাস দিত?

তিথি দাস

স. ব্রজমোহন কলেজ, বরিশাল

বিচ্ছুর বিস, খুব ভালো মানুষ। তার নাম্বারে বেশি বেশি বিকাশ করুন।

আচ্ছা বলুন তো, অপেক্ষার প্রহর কেন শেষ হতে চায় না?

আব্দুস সাত্তার সুমন

মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট

শেষ হয়ে গেলেই তো ফুটবেন! যাতে ফুটতে না পারেন তাই!

আচ্ছা, ছেঁড়া টাকা কেউ নিতে চায় না কেন বলুন তো?

রাইহানুল ইসলাম মিলন

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

কে বলল নিতে চায় না! আমার কাছে পাঠিয়ে দিন আমি নেব।

আপনাকে যদি অবান্তর প্রশ্ন

করার সুযোগ দেওয়া হয় কোন প্রশ্নটি করবেন?

নাজিফা রাসেল স্বপ্না

রায়েরবাগ, ঢাকা

আমার পাওনা টাকা ফেরত দিচ্ছেন কবে?

মহা অবান্তর প্রশ্ন

কেউ যদি ইচ্ছে করে কোনো কাজ ভুল করার চেষ্টা করে এবং সে সফলভাবে ভুলটা করতে পারে, তবে সে কাজটা ‘সঠিকভাবে’ করল নাকি ‘ভুল’ করল?

মো. সাব্বিরুল ইসলাম, ভাটাপাড়া, রাজশাহী

অবশ্যই সে কাজটা সঠিকভাবে ভুল করল!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ মেইল : [email protected]