​মিয়ামিতে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখানোর চেষ্টা করে ইংল্যান্ড। জুড বেলিংহ্যাম, মাইলস ও'রাইলি এবং হ্যারি কেইন সম্মিলিতভাবে গোল করার একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ইংলিশরা। ম্যাচের সময় গড়ানোর সাথে সাথে নরওয়েও নিজেদের ছন্দ খুঁজে পায় এবং ইংল্যান্ডের রক্ষণভাগে বেশ চাপ সৃষ্টি করতে থাকে। নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডের দুটি বড় সুযোগ ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দক্ষতার সাথে ঠে‌কি‌য়ে দেন। ​ম্যাচের ৩৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বাঁ দিক থেকে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের নেওয়া একটি অসাধারণ শট সরাসরি ইংল্যান্ডের জালে জড়িয়ে যায় এবং নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। পিছিয়ে পড়েও নরওয়ে আক্রমণ অব্যাহত রাখে এবং আলেকজান্ডার সোরলথ ও মার্টিন ওডেগার্ড ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হন। ​প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের সেই ব্যর্থতার পূর্ণ সুযোগ নেয় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের কাছ থেকে নিখুঁত একটি স্কয়ার পাস পেয়ে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণ করেন জুড বেলিংহ্যাম। এরপর নিজের বাঁ পায়ের জোরালো শটে তিনি ইংল্যান্ডকে ১-১ সমতায় ফিরিয়ে আনেন। এরপর হ্যারি কেইন একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করা হয়।