নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (৭৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার বিকালে সোয়াইড় গ্রামে তার নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়েছে। আজ সকাল ৯টায় সোয়াইড় মাঠে জানাজা শেষে তার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। সিংড়া (নাটোর) প্রতিনিধি।