অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য, প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার ও তার প্রতিষ্ঠিত কেকে গভ. ইনস্টিটিউশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে-মরহুমের মাজার জিয়ারত, কুরআনখানি ও মিলাদ মাহফিল, পারিবারিকভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান, মুন্সীগঞ্জের কেকে. গভ. ইনস্টিটিউশনে মরহুমের স্মরণে বিশেষ স্মরণসভা এবং স্থানীয় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান। স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানটি আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ এবং মরহুমের ভাতিজা সাবেক সিএসপি নুরুল ইসলাম অনুর স্মৃতি সংরক্ষণে গঠিত ‘অনু মেমোরিয়াল ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।