নারায়ণগঞ্জের ফতুল্লায় আশরাফুল ইসলাম তৌকির নামের এক ব্লাড ডোনারকে হত্যাচেষ্টার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ফতুল্লা ব্লাড ডোনার্সের সদস্যরা ফতুল্লা থানা ঘেরাও করে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়ে ঘেরাও ছেড়ে দেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, একজন অফিসারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি মামলা রেকর্ড করে গ্রেফতারের চেষ্টা করেছেন। বিষয়টি বাদী পক্ষকে জানানো হয়নি। তাই তারা বিক্ষোভ করেছেন।
এমওএসআর/এমআইএইচএস/








