ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- বেলাল (৩৪), শাহাদাত হোসেন (৩৮) , রানা (২৫), মোছা. রুনা বেগম (৩৪), তানজিল (২২), জাকির ইকবাল, জামাল, তুষার আহম্মেদ সানি, ওয়াজদ, আশিক, আল আমিন, বেল্লাল হোসেন, শান্ত, আবু রায়হান, অবনিজামান, রাজ মিয়া, মাহবুব মিয়া, জালাল, হৃদয়, হাসান, রতিন শেখ, আক্কাছ ওরফে আকাশ, আরিফ হোসেন, তানভীর আহমেদ, হৃদয় হোসেন, ইব্রাহীম, সজল আহম্মেদ জীবন, রোকন হোসেন, নিশাত, তাজ ইসলাম, মোহন ও মোহাম্মদ আয়াছ।

নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস