রাজধানীর আদাবরে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা নেওয়ার অভিযোগে জাহিদ (৩৮) নামে যুবককে স্থানীয়রা গণধোলাই দেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মারা যান। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামের জয়নাল হাজীর ছেলে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সরকার বলেন, তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, জাহিদ ছিল মাদকাসক্ত, সব সময় নেশা করত। পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।




