ভাঙ্গায় মাদকবিরোধী কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশত আহত হয়। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সোমবার দুপুরে এসআই আসাদ শেখ ৭৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় হামিরদী ইউনিয়নের ১১ গ্রামের বাসিন্দাদের সঙ্গে মানিকদহ ইউনিয়নের পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, মাদকবিরোধী কমিটি গঠন, স্থানীয় ও বাসস্ট্যান্ডের অধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।








