​জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাসপাতালের বিছানা ছেড়ে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন যোদ্ধা মিতু। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে কাছে ডেকে নিয়ে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন। ​অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার চিকিৎসার বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চব্বিশের এই লড়াইয়ে তার সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন এবং পরবর্তীতে ‘জুলাই ৩৬’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন। ​আহত অবস্থাতেও মিতুর এমন অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই অন্তরঙ্গ সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।