জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে তাকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
ফিরে দেখা জুলাই / ‘দুই চোখে রাবার বুলেটের আঘাতের সঙ্গে সঙ্গেই পৃথিবী অন্ধকার হয়ে যায়’
এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
আরও পড়ুন
পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
সেখানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে এখনো চিকিৎসাধীন। তারপরও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মিতু।
কেএইচ/এমএএইচ/








