রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা যেন উৎসবে পরিণত হয়েছে। গত দুই দিনে মাত্র ৪৮ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক বিভাগ ২ হাজার ৮৩৬টি মামলা করেছে। ওয়ারী বিভাগে একাই হয়েছে ৮৫৭টি মামলা, যা পুরো সময়ের প্রায় এক-তৃতীয়াংশ।শুক্রবার ও শনিবার (৯-১০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী বিভাগে- ৮৫৭টি। এরপর মিরপুরে ৫২৭টি ও উত্তরা বিভাগে ২৯৯টি মামলা হয়েছে।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ওয়ারী বিভাগে মামলার সংখ্যা ৮৫৭ (৫৮ বাস, ৭৭ ট্রাক, ৭২ কাভার্ডভ্যান, ১৪৭ সিএনজি, ২৭৬ মোটরসাইকেল), মিরপুরে ৫২৭ (৩৬ বাস, ৯ ট্রাক, ৩৬ কাভার্ডভ্যান, ৯৬ সিএনজি, ২৮১ মোটরসাইকেল), উত্তরায় ২৯৯ (২৫ বাস, ১০ ট্রাক, ৫ কাভার্ডভ্যান, ৬৩ সিএনজি, ৯২ মোটরসাইকেল), তেজগাঁওয়ে ২৭৪ (২২ বাস, ৬ ট্রাক, ১৮ কাভার্ডভ্যান, ৪৭ সিএনজি, ১০১ মোটরসাইকেল), মতিঝিলে ২৫৬ (১৩ বাস, ২১ কাভার্ডভ্যান, ৩৩ সিএনজি, ১৩৮ মোটরসাইকেল), লালবাগে ২৩৯ (৬ বাস, ১১ ট্রাক, ১ কাভার্ডভ্যান, ৩৭ সিএনজি, ১৪২ মোটরসাইকেল), গুলশানে ২৩৭ (২১ বাস, ৩ ট্রাক, ১৭ কাভার্ডভ্যান, ৫২ সিএনজি, ৬৮ মোটরসাইকেল) এবং রমনা বিভাগে ১৪৭ (৭ বাস, ৪ কাভার্ডভ্যান, ২৭ সিএনজি, ৩৮ মোটরসাইকেল) মামলা। অভিযানে ৮৩৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।