দেশের লাইফস্টাইল ও ফ্যাশন রিটেইল ইন্ডাস্ট্রির ব্র্যান্ড ‘ইনফিনিটি মেগা মল’-এ শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড কাপ ধামাকা শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন। চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে গ্রাহকদের মাঝে আরও উৎসবমুখর ও রোমাঞ্চকর করে তুলতে আয়োজিত এই মেগা ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের ড্র সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে প্রথম পুরস্কার হিসাবে আইফোন ১৭ প্রো ম্যাক্স জিতে নিয়েছেন অন্বেষা দাস। দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি প্রিমিয়াম ল্যাপটপ জিতেছেন নাহিন খান। তৃতীয় পুরস্কার ট্যাবলেট জিতেছেন তাকওয়া এবং চতুর্থ পুরস্কার হিসাবে এক্সক্লুসিভ গিফট কার্ড জিতে নিয়েছেন রাজু আহমেদ। মেগা মলের যে কোনো আউটলেট থেকে ৩ হাজার টাকা বা তার বেশি মূল্যের শপিং করলেই ক্রেতারা পাচ্ছেন একটি করে কুপন, যার মাধ্যমে তারা সরাসরি অংশ নিতে পারছেন এই আকর্ষণীয় লাকি ড্রতে। এই মেগা ক্যাম্পেইনটি আগামী ২০ জুলাই ২০২৬ (বিশ্বকাপের ফাইনাল) পর্যন্ত চলমান থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।








