আজ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন, স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে বাঁশখালী এবং চট্টগ্রাম মহানগরীর কয়েকটি দুর্যোগ আক্রান্ত এলাকা পরিদর্শনে করবেন।