সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় টানা বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের ১৪টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (২ দিন) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।টানা এই ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের তীব্র আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ১৪টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বজ্রসহ বৃষ্টি।টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।ঝোড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রাজনীতি
দেশজুড়ে টানা বর্ষণের আভাস: পাহাড় ধসের শঙ্কা

শেয়ার করুন







