১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত - দৈনিক ইত্তেফাক
সারা দেশে বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ইতোমধ্যে অস্থায়ী বন্যা দেখা দিয়েছে। বৈশ্বিক আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত ১৪ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলে আরও বেশি জলীয়বাষ্প প্রবেশ করতে পারে এবং ১৩ জুলাই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর - সংবাদ
সারাদেশে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরও দুর্গতদের সহায়তায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন পৃথক বার্তায় সরকারের এসব পদক্ষেপ ও নির্দেশনার কথা জানান।শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব - প্রথম আলো
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাসনে থাকা দলের নেতাদেরও তাঁর সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা, নাকি আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে সক্রিয় করার কৌশল–তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে। নেতাদের অনেকে বলছেন, শেখ হাসিনা নিজে ফিরবেন কি না, তার পাশাপাশি বড় প্রশ্ন হলো–বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত কতজন নেতা-কর্মী প্রস্তুত আছেন।পাহাড়ধসে প্রতিবছর গড়ে ২৫ জনের মৃত্য - আজকের পত্রিকা
দেশে প্রতিবছর গড়ে পাহাড়ধসের ২৩টি ঘটনা ঘটে। এসব ঘটনায় গড়ে ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। আহত হয় অর্ধশত মানুষ। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গত সাড়ে ১০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।বন্যায় বিপর্যস্ত আট জেলা - কালের কন্ঠটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে বৃহত্তর চট্টগ্রামের চার জেলা, সিলেট বিভাগের দুই জেলা ও উত্তরাঞ্চলের দুই জেলা। উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাহাড়ি ঢলে মৌলভীবাজারে একজন এবং চট্টগ্রামের বাঁশখালীতে তিন শিশুর প্রাণহানি ঘটেছে। এ ছাড়া কক্সবাজারের চকরিয়ায় বানের পানিতে এক শিশুর মৃত্যু হয়েছে। শুধু কক্সবাজারেই সাত দিনে পাহাড়ধস ও পানিতে ডুবে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।নিত্যপণ্যের মোড়কে মাদকের পার্সেল যাচ্ছে ঘরে ঘরে - নয়া দিগন্ত
এক সময় মাদক মানেই ছিল টেকনাফের নাফ নদ কিংবা হিলির দুর্গম সীমান্ত এলাকা। কিন্তু সময়ের বিবর্তনে সেই চিত্র এখন আমূল বদলে গেছে। মাদককারবারিরা এখন প্রথাগত রুন্ট ছেড়ে বেছে নিয়েছে ডিজিটাল মাধ্যম আর কুরিয়ার সার্ভিসের ছদ্মবেশ। বাংলাদেশের মাদক চোরাচালানের মানচিত্র এখন আপনার হাতের স্মার্টফোনের স্ক্রিন আর কুরিয়ার সার্ভিসের পার্সেলের আড়ালে আপনার শোবার ঘর পর্যন্ত পৌছে গেছে।চট্টগ্রামসহ ৫ জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট - সমকাল
কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চুলা ধরানোর জায়গা নেই। তাই দুর্গত এলাকার কয়েক লাখ মানুষ খাবার ও সুপেয় পানির সংকট পোহাচ্ছে। নারী ও শিশুসহ ৩০ হাজার ৫৮৫ জন উঠেছে আশ্রয়কেন্দ্রে। চট্টগ্রাম বোর্ডের আজ শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা আগস্টে - দেশ রুপান্তর
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পাঁচ মাস পার হতে চলেছে। আগস্টে সরকারের ছয় মাস পূর্ণ হবে। এই সময়ে মন্ত্রিসভায় পরিবর্তন ও রদবদল আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। সূত্র বলছে, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাজের চাপ কমাতে দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে। অভিজ্ঞতার ঘাটতি থাকা এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা থাকা মন্ত্রণালয়গুলোতেও রদবদলের সম্ভাবনা রয়েছে। আবার মন্ত্রিসভার আকার কিছুটা বাড়তে পারে।হাসিনাকে ফিরতে হবে ফাঁসির মুখোমুখি হতে - যুগান্তর
ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) দলগুলোর শীর্ষ নেতারা অনেকটা অভিন্ন সুরে স্পষ্টভাবে বলেছেন, শেখ হাসিনা ১৪০০ নিরস্ত্র মানুষকে হত্যার হুকুমদাতা, গণহত্যাকারী এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং তিনি বাংলাদেশে রাজনৈতিক দল পুনর্গঠন বা সাধারণ নাগরিক হিসাবে ফিরবেন না। বরং একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে তার ফাঁসির রায় কার্যকর করার জন্যই তাকে আদালতের মুখোমুখি হতে হবে। তবে ঘোষণা দিলেও শেখ হাসিনা আসলেই ফিরবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। এক্ষেত্রে ভারতের সঙ্গে থাকা বন্দিবিনিময় চুক্তি কার্যকর করার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তারা।সংবিধানে আসছে পরিবর্তন - বাংলাদেশ প্রতিদিন
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন তা নিয়ে সারা দেশে রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি সুশীল সমাজ ও সংবিধান বিশেষজ্ঞরাও দেশের জন্য বিষয়টি ইতিবাচক হবে বলে মন্তব্য করছেন। তাঁদের মতে বাংলাদেশের সাংবিধানিক কাঠামোয় গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন কার্যকর হওয়ার পথ তৈরি হয়েছে।\








