ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় পানি বাড়তে শুরু করেছে। এতে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস, খাবার হোটেল ও আশেপাশের কয়েকটি বাড়িতে পানি ঢুকে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, স্থলবন্দর এলাকার ঠিক উল্টোদিকে যে ৭-৮টি ব্যবসায়িক অফিস ও খাবারের হোটেল রয়েছে, সেগুলোতে পানি উঠে গেছে। এর ঠিক পাশেই ৩-৪টি বাড়িতে পানি উঠেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি রয়েছে। পানি বাড়লে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর








