এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় বাবদ প্রায় ১৪৯ কোটি ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমেছে। মঙ্গলবার দিনের শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫২ কোটি ডলার বা ৩৬ দশমিক ৫২ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার। একই সময়ে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৭ কোটি ডলার বা ৩১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

আকুর মাধ্যমে বাংলাদেশসহ এর সদস্য দেশগুলো দুই মাসের বাকিতে পণ্য আমদানি রপ্তানি করে।