আল-আকসা মসজিদের খতিবকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজের পর শেখ মোহাম্মদ হুসেনকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মসজিদে শুক্রবারের খুতবা দেওয়ার এবং নামাজে ইমামতি করার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনারা জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি হুসেনকে আটক করে।

তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।