সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদ জানিয়েছে যুবদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ মিছিল বের করে জেলা ও উপজেলা যুবদল। উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কেএম জামালের নেতৃত্বে মাধাইয়া বাস স্টেশন থেকে মিছিলটি বের করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ ঘুরে চান্দিনা উপজেলা গেট দিয়ে বাজার হয়ে পালকি সিনেমার সামনে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মুন্সি, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন, মহিচাইল ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান, মাইজখার ইউনিয়ন যুবদল সভাপতি আবদুল আহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।