মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাকে হত্যা করতে পারে। বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি ইরানের হিটলিস্টে এক নম্বরে রয়েছেন। এ আশঙ্কায় তিনি তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমানও পরিবর্তন করেন। মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, মাঝ আকাশে তার বিমানে হামলা হতে পারে। এজন্য ‘এয়ারফোর্স ওয়ান’র সব জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। ইরানের সঙ্গে শান্তি সমঝোতা স্থগিত করে আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের সফরসঙ্গী যে সাংবাদিকরা ‘এয়ারফোর্স ওয়ান’-এ ছিলেন, তাদের নিজ নিজ আসনের পাশের জানালা বন্ধ করে দেওয়ার জন্য বলেন মার্কিন প্রেসিডেন্ট।