অন্ধকারেই সবচেয়ে নিবিড়ভাবে শুনতে পাই।
কবিতার প্রথম পঙ্‌ক্তিটি আসে এই অন্ধকার থেকে
শুধু তা পঙ্‌ক্তি নয়—বোধের সমাহার।

একসময় যখন পৃথিবীর কোলাহল শিথিল হয়ে আসে
এবং ছোটখাটো, অদ্ভুত সব সত্য সামনে এসে দাঁড়ায়—
এবং সেখান থেকেই শিখি জীবন কার্পেট নয়
অন্য কিছু—সংগ্রাম, দ্বন্দ্ব, সন্দেহ, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা।

কবিতা তো ছোট ছোট লণ্ঠন আর
কবিতার সংগীত তো অন্ধকার।

আরও পড়ুন

অলোক আচার্যের কবিতা / কে জানে কীভাবে বেঁচে আছি!

এসইউ