চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কোতোয়ালি থানার ওসমানিয়া লেন এলাকার প্রয়াত আমিরুজ্জামানের ছেলে মো. ফজলুল করিম এবং নন্দনকানন ১ নম্বর গলির মোহাম্মদ আব্দুল মালেক।
আরও পড়ুন
কেরানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, গ্রেফতার মো. ফজলুল করিম দুই মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি। অপরদিকে, মোহাম্মদ আব্দুল মালেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।
এমআরএএইচ/এমএমকে








