অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল। বিএনপি ক্ষমতায় আসার পরে এ সংক্রান্ত অধ্যাদেশটিতে কিছু সংশোধনী এনে 'সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬' হিসেবে জাতীয় সংসদে পাশ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে দলটিকে বিচারের আওতায় আনার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কিভাবে হবে সেই বিচার, প্রক্রিয়া কী শুরু হয়েছে?