জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ বিল,২০২৬অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। পরে বিলটির ওপর আনা একটি সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভোটগ্রহণের একপর্যায়ে স্পিকার আমিনুল হককে উদ্দেশ করে বলেন, “মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।”

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

স্পিকারের এ নির্দেশনার পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। এ সময় সংসদে উপস্থিত সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আলোচনা শুরু হয়।

The post আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার appeared first on ZoomBangla.