অপরাধের ধরন বদলে গেলেও পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হয়েছে। তবে পুলিশকে এখনও আধুনিকায়ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির […]