আরব সাগরে জরুরি অবতরণের সময় যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এক সেনা সদস্য নিখোঁজ হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বুধবার এমএইচ-৬০এস সিহক হেলিকপ্টারটি আরব সাগরে জরুরি অবতরণ করে। এতে একজন এয়ারক্রুম্যান নিখোঁজ হন। […]

The post আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার appeared first on চ্যানেল আই অনলাইন.