নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবদুল্লাহ আল কামাল শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। ঘটনার ৩ দিন পর সোমবার রাতে কামালের স্ত্রী মনোয়ারা আকতার থানায় মামলা করেছেন।
মামলায় আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন, তার ছেলে সুমনসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। হামলায় নেতৃত্বদানকারী মূল হোতা উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভুইয়াকে আসামি না করায় চিকিৎসক, সেবিকা ও স্টাফরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক চিকিৎসক জানান, ইউসুফ ভুইয়ার নাম মামলায় যাতে না দেওয়া হয়, সেজন্য হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ দেওয়া হচ্ছিল। বাদী বাধ্য হয়ে তার নাম বাদ দিয়েছেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-বিল্লাল হোসেন, তার ছেলে মনির, ইউসুফ ভুইয়ার ছেলে সুমন, সোহান, পারভেজ ও সিফাত।








