সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২-১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে পৌর এলাকার মিরপুর মহল্লায় দুই দলের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের খেলা শেষে রেফারির পক্ষপাতিত্ব নিয়ে ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। এ ঘটনার জেরে বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।








