বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও। আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় বড় পর্দার সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী। প্রিয় দলের প্রতিটি গোলেই করতালি, শিস আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।