দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি। তবে একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৮০ জন ভর্তি হয়েছেন।

মঙ্গবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৪ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ জুন) সকাল থেকে বুধবার (৩০ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৪২ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ৯ জন রোগী রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী।