দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে প্রায় এক হাজার শিশু।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

সাড়ে তিন মাসে হাম কাড়লো ৭ শতাধিক শিশুর প্রাণ

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৪ শিশু। এসময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ৮৬৬ শিশুর শরীরে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

আরও পড়ুন

কাজ সমান অথচ ভাতা পান না বিদেশি ইন্টার্ন চিকিৎসকরা

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৫ শিশুর। নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৮ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। এদের মধ্যে ৮০ হাজার ৯৭৪ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

কেএসআর/