ভারতের আসাম রাজ্যের বিধানসভায় প্রথমবারের মতো হিন্দিকে আনুষ্ঠানিক কার্যভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া রাজ্যের বাজেট অধিবেশন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে আসামিয়া, ইংরেজি ও বড়ো ভাষার পাশাপাশি এখন হিন্দিতেও বিধানসভার কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো। বিধানসভার স্পিকার রঞ্জিত কুমার দাস জানান, সর্বদলীয় আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী, একাধিক মন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন দলের আইনপ্রণেতারা উপস্থিত ছিলেন।