ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তানজিলা আক্তার। তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশনের নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূঁইয়ার স্ত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”