বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর প্রায় পাঁচ হাজার আয়কর রিটার্নকে নিরীক্ষার জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচন করেছে যাদের ২০২৩-২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন অডিট করা হবে। এর আগেও একই পদ্ধতিতে প্রায় ৮৮ হাজার আয়কর দাতাকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু আয়কর রিটার্ন নিরীক্ষা বা অডিট করা নিয়ে কি করদাতাদের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে?