বাবার দাফন শেষে সারারাত এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই ইকনের পাশে জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন আর্থিক সহায়তা তুলে দেন এইচএসসি পরীক্ষার্থী ইকনের হাতে। পাশাপাশি সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ ও খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু।
আরও পড়ুন
বাবার দাফন শেষে রাতে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষায় ইকন
এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫) অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৬টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকালে বাবার দাফন শেষে রাতেই ইকন কর্মস্থলে ফেরেন। বুধবার ইকন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
নাহিদ ফরাজী/কেজে/এএসএম








