বাবুগঞ্জে সন্ধ্যা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন-পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, সাবেক বিএনপি সভাপতি মনিরুজ্জামান মিল্টন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন আকন, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার প্রমুখ। বক্তারা বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করছে। মোল্লারহাট সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হওয়ায় হুমকির মুখে রয়েছে পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়।

প্রতি বছরই গ্রামের অনেক কৃষি জমি থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট, সড়ক নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই নদী ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।