একসময় গ্রামবাংলার পরিচিত দৃশ্য ছিল বাবুই পাখির ঝুলন্ত বাসা। হারিয়ে যেতে বসা সেই সৌন্দর্য আবারও দেখা মিলেছে মেহেরপুর জেলা শহরের হঠাৎপাড়ার একটি নারকেল গাছে। সেখানে অসংখ্য বাবুই পাখি বাসা বুনে বসবাস করছে। প্রতিদিন পাখির কিচিরমিচির আর বাসা নির্মাণের দৃশ্য দেখতে ভিড় করছেন স্থানীয়রা। পরিবেশ রক্ষার গুরুত্বও নতুন করে মনে করিয়ে দিচ্ছে এই দৃশ্য -যুগান্তর








