বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২ জুলাই মন্ত্রণালয়ের উপসচিব এম. জে. আরিফ বেগ রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মাসুদ ইকবালকে এলপিআর ব্যতীত পেনশন সুবিধাসহ নৌবাহিনী চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। একই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

মাসুদ ইকবাল নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।