বগুড়ার নন্দীগ্রামে মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে দুর্ঘটনাটি ঘটে 

মারা যাওয়া সালাম রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানের চালক ছিলেন।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “সকাল সাড়ে ৭টায় নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে  বগুড়াগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক মারা যান। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”