দিনে তেমন একটা চোখে পড়ে না, তবে সন্ধ্যা নামতেই বাড়ির আঙিনা, দেয়াল, গাছপালা ও আশপাশের পরিবেশ দখল করে নেয় শত শত শামুক। লক্ষ্মীপুর পৌর শহরের কয়েকটি এলাকায় হঠাৎ করেই বেড়ে গেছে স্থল শামুকের উপদ্রব।