বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল বুকের ব্যথাজনিত অসুস্থতায় বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করলে পাভেলকে দ্রুত টিএমএস হাসপাতালে ভর্তি করানো হয়।

শায়রুল কবির খান জানান, পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।