সিলেটের জৈন্তাপুর থেকে নরসিংদীর পশুর হাটে যাওয়ার পথে সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড দিয়ে ৩১টি গরুবোঝাই ট্রাক ছিনতাই করে নিয়েছে। চালক ও হেলপারকে হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ ট্রাক ও গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে।শনিবার (১১ জুলাই) গভীর রাতে বাক্ষণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতরা রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে বেঁধে ফেলে এবং ট্রাকটি নিয়ে যায়।ট্রাকে থাকা রাখাল পালিয়ে গিয়ে জাতীয় জরুরি সেবায় (৯৯৯) ফোন করেন। তাৎক্ষণিকভাবে বাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন থানার পুলিশকে সতর্ক করা হয়। বিজয়নগর ও সরাইল থানা পুলিশ ট্রাকের পিছু ধাওয়া করে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশের ধাওয়া পেয়ে ডাকাতরা মহাসড়ক ছেড়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে পালানোর চেষ্টা করে। ধরন্তী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হলে তারা তা ভেঙে পালানোর চেষ্টা করে এবং একজন পুলিশ কর্মকর্তাকে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করে। পরে ট্রাকটি ফেলে হাওরে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে, ৩১টি ষাঁড়-বাছুরবোঝাই ট্রাক, ডাকাতিকাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনিট্রাক, একটি আইফোন-৬ প্লাস মডেলের মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র ও চাবি, হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় চালক হায়দার আলী ও হেলপার হুমায়ন কবির বিপ্লবকে উদ্ধার করা হয়েছে। পলাতক ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।একই রাতে আড়াই হাজার থানাধীন মৌচাক এলাকায় একদল ডাকাত মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করে। জাতীয় জরুরি সেবায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে, একটি রিভলবার, ব্যবহৃত মাইক্রোবাস, ৩টি রাম দা, ৬ রাউন্ড গুলি, একটি প্লাস্টিকের লাল রঙের লাইট।ঘটনায় জড়িত সন্দেহে সজিব আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন রয়েছে। অন্য দুই ডাকাত পালিয়ে গেছে।
রাজনীতি
বৈরী আবহাওয়ার সুযোগে মহাসড়কে ৩১ গরুসহ ট্রাক ডাকাতি

শেয়ার করুন







