ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি বার্নহাম। স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত করতে তাকেই মনোনয়ন দিয়েছেন লেবার পার্টির অধিকাংশ এমপি। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। লেবার পার্টির নেতৃত্বের এই দৌড়ে এখন পর্যন্ত একমাত্র ঘোষিত প্রার্থী বার্নহামের পক্ষে ৪০২ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই সমর্থন জানিয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী তার বিরুদ্ধে লড়ার সম্ভাবনা গাণিতিকভাবে শূন্য করতে দরকার ৩২৩ জনের সমর্থন। অর্থাৎ এই সংখ্যা থেকে তিনি মাত্র একজনের সমর্থন পিছিয়ে। কিছু এমপি জানিয়েছেন, তারা বৃহস্পতিবার ভোট দিতে পারেননি। তবে পার্লামেন্টে ফিরে তারা বার্নহামকে সমর্থন করবেন।
প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতায় অন্য কেউ না এলে আগামী সপ্তাহে বার্নহামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে। এরপর ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র কয়েক সপ্তাহ আগেই মেকারফিল্ডে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে আসেন। তার এই উত্থান হবে অসাধারণ এক ঘটনা। এক বিবৃতিতে বার্নহাম বলেন, যেসব লেবার এমপি তাকে দলের নেতা হিসাবে মনোনয়ন দিয়েছেন, তাদের প্রতি তিনি ‘গভীরভাবে কৃতজ্ঞ’। তিনি জানান, দলের সব অংশ থেকেই এই সমর্থন এসেছে এবং এটি ‘ব্রিটেনে রাজনীতির নতুন পন্থা প্রয়োজন’ এমন সম্মিলিত বিশ্বাসের প্রতিফলন। বার্নহাম বলেন, ‘আমি সেই সার্কিট ব্রেকারই দিচ্ছি। ওয়েস্টমিনস্টার থেকে ক্ষমতার হস্তান্তর, সাধারণ মানুষের জন্য অর্থনীতি নতুন করে সাজানো এবং প্রতিটি পোস্টকোডে ভালো প্রবৃদ্ধি।’
পরে বৃহস্পতিবার রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের নিজ নির্বাচনি এলাকা ক্ল্যাকটনে উপনির্বাচন ডাকার সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেন বার্নহাম। সেখানে ফারাজ আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই ভোট লেবার পার্টি ও অন্য প্রধান দলগুলো বয়কট করেছে। তবে ধারাবাহিক কমেডিয়ান প্রার্থী কাউন্ট বিনফেস প্রতিদ্বন্দ্বিতা করছেন। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সিলভার ক্লিফ মিউজিক অ্যাওয়ার্ডে বক্তব্য দিতে গিয়ে ম্যানচেস্টার ইন্ডি ব্যান্ড ‘জেমস’-এর হাতে লিজেন্ড অ্যাওয়ার্ড তুলে দেওয়ার সময় বার্নহাম বলেন, ‘আজ আমরা যেসব কিংবদন্তিকে সম্মান জানাতে এসেছি, তারা তাদের ক্যারিয়ারে রাজনীতি থেকে দূরে থাকেননি।








