আষাঢ় মাসে বৃষ্টি তেমন নেই। আছে ভ্যাপসা গরম। এমন অবস্থার মধ্যে বন্দের দিনেও রাজধানীর বাইরে লোডশেডিং হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী শনিবার দুপুর ২টায় সারা দেশে লোডশেডিং হয়েছে ৬৩১ মেগাওয়াট। এই সময়ে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৪৭৩ মেগাওয়াট। আর বিদ্যুৎ সরবরাহ দেওয়া গেছে ১৪ হাজার ৮৪২ মেগাওয়াট। আজ অফিস আদালত সব খোলা। বিদ্যুতের চাহিদা অনেক বাড়বে। তবে বৃষ্টি না নামলে লোডশেডিং আরও বাড়তে পারে। গরম কমলে, সারা দেশে বৃষ্টি হলে লোডশেডিং তেমন নাও থাকতে পারে।








