প্রতারণা, অনলাইন বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার জারি করা বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন তিনি বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, রাকিবুল হাসানের বিরুদ্ধে সাইবার অপরাধ, অনলাইন বেটিং এবং অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে।








