বাংলার মৃত্তিকার কবি আল মুজাহিদী স্মরণে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে বৃহস্পতিবার বিকালে ‘কবিতা বাংলাদেশে’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরকণ্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি ও গবেষক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান, কবি নাসির হেলাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক, কবি ও গবেষক মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় আলোচক ছিলেন কবি মুহাম্মদ আবদুল বাতেন, সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত, দেশীয় সংস্কৃতি সংসদের সেক্রেটারি ড. মোস্তফা মানোয়ার, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি ও গবেষক এবং নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, কবি হাসিনা মমতাজ। অনুষ্ঠানে কবি আল মুজাহিদীর কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল ও কবি আরিফ হোসেন সবুজ। নিবেদিত কবিতা পাঠ করেন কবি শহীদ সিরাজী, কবি নাসরিন ইসলাম শেলী প্রমুখ। বক্তারা বলেন, আল মুজাহিদী একজন মুক্তিযোদ্ধা। তিনি বাংলার মৃত্তিকালগ্ন কবি এবং একজন সাহিত্য সম্পাদক হিসাবে বাংলা সাহিত্যে তার অবদান অনন্য। লেখক তৈরি ও লালনের ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য।